10 Important Question from Metallurgy For Interview:
মেকানিক্যাল ধাতুবিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দিয়া হলো।
১। ধাতু বিদ্যার সংজ্ঞা দাও?
উত্তরঃ ধাতু প্রক্রিয়াকরণে ব্যবহৃত বিজ্ঞান ও কৌশলকে ধাতুবিদ্যা বা মেটালার্জি বলা হয়।
২। ধাতু সংকরীকরণ বলতে কী বােঝায় ?
উত্তরঃ দুই বা ততোধিক ধাতুকে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে নির্দিষ্ট চুল্লিতে প্রয়োজনীয় তাপ ও চাপের মাধ্যমে সংকর তৈরি করার পদ্ধতিকে ধাতুর সংকরীকরণ বলে
৩। তাপ শােধনের সংজ্ঞা দাও।
অথবা, হিট ট্রিটমেন্ট কি?
উত্তরঃ ধাতু বা সংকর ধাতুকে বিশেষ তাপমাত্রায় উত্তপ্ত করার পর ধীরে ধীরে অথবা দ্রুত ঠান্ডা করার মাধ্যমে এটাতে আকাঙ্ক্ষিত গাঠনিক পরিবর্তন, যান্ত্রিক গুণাগুণ এবং ভৌত গুণাগুণ প্রদানের পদ্ধতিকে তাপ শোধন প্রক্রিয়া বলে।
৪। তাপশােধন চুল্লি কাকে বলে ?
উত্তরঃ ধাতুর তাপ শোধনের উদ্দেশ্যে তাপ প্রদানের জন্য যে সকল তাপ উৎপাদনকারী হাতিয়ার ব্যবহার ব্যবহার করা হয়, সেগুলোকে তাপ শোধন চুল্লি ( Heat Treatment Furnace ) বলে।
৫। ধাতুর উপরিতল শােধন কী ?
উত্তরঃ ঢালাই করে তৈরিকৃত বস্তুর সারফেস অমসৃণ থাকে।এই অমসৃণ সারফেস থেকে অপ্রয়োজনীয় ধাতু কেটে মসৃণ করাই হলো উপরিতল শোধন অথবা পৃষ্ঠ শোধন।
৬। ক্রোমিয়াম কোন কোন উপাদানে দ্রবিভূত হতে পারে ?
উত্তরঃ পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পাতলা সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করতে পারে।
৭। নমুনা প্রস্তুতির ক্ষেত্রে এচিং করা কী ?
উত্তরঃ অণুবীক্ষণ যন্ত্রের স্টেজে স্থাপনের পূর্বে নুমনা তলে সামান্য অ্যাসিড প্রয়ােগে অতি অল্প সময়ে স্বল্প
পরিমাণ ধাতু ক্ষয় করে নেয়া হয়, একে এচিং বলে। এচিং করলে দানার গঠন, স্ফটিক কাঠামাে বিভিন্ন ফেজে অদ্রব্য ইত্যাদি
অণুবীক্ষণ যন্ত্রে স্পষ্টভাবে দেখা যায়।
৮। মেশিন টুলস ফ্যাক্টরিতে কী কী সংকর ইস্পাত ব্যবহার করা হয় ?
উত্তরঃ সমরাস্ত্র কারখানায় বন্দুক, মেশিন গান, ট্যাংক, লরি, ট্রাক, গােলাবারুদের কেস, রকেট লাঞ্চার, মর্টার, ক্ষেপণাস্ত্র, যানবাহনের অংশ, তাৎক্ষণিক নির্মাণ উপযােগী ব্রিজ বা ল্যাডার তৈরির উপকরণ, কামান, জঙ্গী বিমানের যন্ত্রাংশ, বিভিন্ন মেশিনপত্রের যন্ত্রাংশ, সাবমেরিন বা জাহাজের যন্ত্রাংশ, বিভিন্নি রকম ফিটিংস ইত্যাদি অনেক কিছুই তৈরি করতে হয়, যার বা পরােক্ষভাবে প্রায় সকল প্রকারের সংকর ইস্পাতই প্রয়ােজন হয়।
তার মধ্যে নিম্নলিখিত সংকর ইস্পাতের ব্যবহার উল্লেখ-
১। ম্যাংগানিজ স্টিল (Manganese steel)
২। মলিবডেনাম স্টিল (Molybdenum steel)
৩। ভ্যানাডিয়াম স্টিল (Vanadium steel)
৪। নিকেল স্টিল (Nickel Steel)
৫। ক্রোমিয়াম স্টিল (Chromium steel)
৬। নিকেল ক্রোমিয়াম স্টিল (Nickel chromium steel)
৭। স্টেইনলেস স্টিল (Stainless steel)
৮। স্প্রিং স্টিল (Spring steel) ইত্যাদি।
৯। ধাতুর স্পেসিফিকেশন কী?
উত্তরঃ কোনাে ধাতুর স্পেসিফিকেশন বলতে এর মান ও উপাদানসমূহের খতিয়ানকে বুঝায়, যাতে ঐ ধাতুর পরীক্ষিত বিভিন্ন গুণাগুণ ও কোনাে নির্দিষ্ট কার্যের উপযােগিতার তথ্যাদি লিপিবদ্ধ থাকে। ধাতু উৎপাদনকারীরা ক্যাটালগ আকারে এটা
সরবরাহ করে থাকেন।
১০। নর্মালইজিং কী ?
উত্তরঃ যে প্রক্রিয়ায় ইস্পাতকে ঊর্ধ্ব সংকট তাপমাত্রার উপরে ৩০°-৫০°সে. তাপমাত্রায় কিছুক্ষণ ধরে রেখে পরে স্থির বায়ুতে ঠান্ডা করে স্বাভাবিক তাপমাত্রায় আনা হয়, সে প্রক্রিয়াকে নর্মালাইজিং বলে।
