বয়লার কাকে বলে? বয়লারের প্রকারভেদ? বয়লার এ্যাকসোসরিজ বলতে কি বুঝ? || Learn Mechanical Engineering ||

প্রিয় পাঠক আপনি যদি অনলাইনে ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন বয়লার কাকে বলে? বয়লারের প্রকারভেদ? বয়লার এ্যাকসোসরিজ বলতে কি বুঝ? | পাওয়ার জন্য তবে একদম সঠিক জায়গায় এসেছেন। বিভিন্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে ভরপুর আমাদের ওয়েবসাইট। চলুন তাহলে শুরু করা যাক।






  • বয়লার কাকে বলে?



উত্তরঃ যে আবদ্ধ পাত্রের মধ্যে পানি রেখে তাপ প্রয়োগের মাধ্যমে বাস্প উৎপন্ন করা হয় তাকে বয়লার বলা হয়।

  • বয়লারের প্রকারভেদ?
উত্তরঃ বয়লার প্রধানত ২ প্রকার।
যথা।  ১), ফায়ার টিউব বয়লার,  ২), ওয়াটার টিউব বয়লার

  • ফায়ার টিউব বয়লার এবং  ওয়াটার টিউব বয়লার কাকে বলে?

ফায়ার টিউব বয়লারঃ



ফায়ার টিউব বয়লারের ক্ষেত্রে  টিউবের ভিতর  আগুন থাকে বাহিরে পানি থাকে এবং এ ভাবে পানি কে উত্তপ্ত করা হয়।

ওয়াটার টিউব বয়লারঃ



অপর দিকে ওয়াটার টিউব বয়লারের ক্ষেত্রে  টিউবের ভিতরে পানি থাকে টিউবের ছার পাশে আগুন থাকে বা তাপ থাকে আর এভাবে পানিকে উত্তপ্ত করে থাকে।


  • ফায়ার টিউব বয়লার এবং  ওয়াটার টিউব বয়লারের  মাঝে পার্থক্য গুলো।
ফায়ার টিউব বয়লার:

  1. ফায়ার টিউব বয়লারে টিউবের ভিতর  আগুন থাকে
  2. এটি সরবচ্চো ২৪.৫ বার চাপের স্টিম উৎপন্ন করে।
  3. এর দক্ষতা ৭৫%
  4. বিস্পোরোনের আসংখা কম।

ওয়াটার টিউব বয়লার:

  1. ওয়াটার টিউব বয়লারে টিউবের ভিতরে পানি থাকে।
  2. এটি সরবচ্চো ১৬৫ বার চাপের স্টিম উৎপন্ন করে।
  3. এর দক্ষতা ৯০%
  4. বিস্পোরোনের আসংখা বেশি

  • বয়লার এ্যাকসোসরিজ বলতে কি বুঝ? 
উত্তরঃ বয়লার এক্সেসরিজ হলো এমন কিছু ডিভাইস যা কিনা বয়লারের দক্ষতা বৃদ্ধি করার জন্য বয়লারের সাথে সংযুক্ত করা হয় তবে এটা না করে ও বয়লার পরিচালনা করা যায়!

  • পাঁচটি বয়লার এ্যাকসোসরিজ এর নাম লিখ।

৫টি বয়লার এক্সেসরিজের নাম:
১। ইকোনোমাইজার (Economizer)।
২। সুপার হিটার (Super Heater)।
৩। ফিড পাম্প (Feed Pump)।
৪। এয়ার প্রি হিটার (Air pre-heater)।
৫। ড্রাফট (Draft)।


  • বয়লার মাউন্টিংস বলতে কি বুঝ?

বয়লার মাউন্টিংস হলো বয়লারের কিছু গুরত্ত পূর্ণ অংশ যা না থাকলে বয়লার ঠিক ভাবে কাজ করা যাবেনা।

৫ টি বয়লার মাউন্টিংস এর নাম লিখ।
১। ওয়াটার লেবেল ইন্ডিকেটের (Water level indicator)
২। সেফটি ভাল্ব (Safety valve)
৩। প্রেশার গেজ (Pressure gauge)
৪। স্টপ ভাল্ব (Stop valve)
৫। ফিড চেক ভালভ (Feed check valve)

  • সেফটি ভাল্ব কাকে বলে? বয়লারে সেফটি ভাল্ব কেন ব্যবহার করা হয়? সেফটি ভাল্ব কত প্রকার ও কি কি?




সেফটি ভাল্বঃ
বয়লারের মধ্যে ষ্টীমের অতিরিক্ত চাপকে যে
ভাল্বের সাহায্যে বের করা হয় তাকে সেফটি ভাল্ব
বলে।
বয়লারে সেফটি ভাল্ব কেন ব্যবহার করা হয়?

এটা স্বংক্রিয়ভাবে অতিরিক্ত চাপকে বের করে দেয়
এবং বয়লারকে নিরাপদ সীমার মধ্যে কার্যকর রাখে।
বয়লারের নিরাপত্তার জন্য দুটি সেফটি ভাল্ব রাখা হয়
যাতে একটি নষ্ট হলে অপরটি দ্বারা সাময়িক ভাবে কাজ
চালানো যায়।

সেফটি ভাল্ব কত প্রকার ও কি কি?

সেফটি ভাল্ব চার ধরনের হতে পারে। যথা –
  1. লিভার সেফটি ভাল্ব
  2. ডেড ওয়েট সেফটি ভাল্ব
  3. হাই ষ্টীম এন্ড লো ওয়াটার সেফটি ভাল্ব
  4. স্প্রীং লোডেড সেফটি ভাল্ব
  • ইকোনোমাইজার কি? ইকোনোমাইজার ব্যবহারের সুবিধা কি?




ইকোনোমাইজারঃ
পরিত্যক্ত ফ্লু গ্যাসের তাপকে কাজে লাগানোর
জন্য ইকোনোমাইজার ব্যবহার করা হয়।
ইকোনোমাইজার দ্বারা পরিত্যক্ত ফ্লু গ্যাসের তাপ
ব্যবহার করে ফিড ওয়াটার কে উত্তপ্ত করা হয়।

ইকোনোমাইজার ব্যবহারের সুবিধাঃ
১. ১৫% থেকে ২০% জ্বালানী হ্রাস পায়।
২. বয়লারের ষ্টীম উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়।
৩. ইকোনোমাইজার ব্যবহারের ফলে বয়লার
টিউবে স্কেল তৈরি হতে পারেনা।

  • ফিড ওয়াটার ট্রিটমেন্ট বলতে কি বুঝতে? ফিড ওয়াটার ট্রিটমেন্ট এর উদ্দেশ্য কি?

ফিড ওয়াটার ট্রিটমেন্টঃ
বয়লারে পানি প্রবেশ করানোর পূর্বে এর বিভিন্ন
অপদ্রব্য দূর করে পানিকে পরিশোধন করাকে ফিড
ওয়াটার ট্রিটমেন্ট বলে।

ফিড ওয়াটার ট্রিটমেন্ট এর উদ্দেশ্যঃ
  1. পানিকে উত্তপ্ত করার ফলে জ্বালানী সাশ্রয় হয়।
  2. স্কেল উৎপন্নকারী লবণসমূহকে বয়লারে প্রবেশের পূর্বেই ওয়াটার থেকে পৃথক করা।
  3. বয়লারের ধাতব অংশ ক্ষয়কারী পানিতে দ্রবীভূত গ্যাস দূর করা।
  • এয়ার প্রি হিটার কি? এয়ার প্রি হিটার ব্যবহারের উদ্দেশ্য কি?
 এয়ার প্রি হিটারঃ
বয়লারের দহন কার্যে যে বাতাস ব্যবহৃত হয় তাকে
তাকে বয়লারে প্রবেশ করানোর পূর্বে যার
সাহায্যে উত্তপ্ত করা হয় তাকে এয়ার প্রি হিটার বলে।
বয়লারের এ পরিত্যক্ত উত্তপ্ত ফ্লু গ্যাসকে বাতাস
উত্তপ্ত করার কাজে ব্যবহার করা হয়।

এয়ার প্রি হিটার ব্যবহারের উদ্দেশ্যঃ
  1. উত্তপ্ত বাতাস প্রবেশ করানো হলে ফার্নেসের তাপমাত্রা বৃদ্ধি পায়, এর ফলে পানিতে বেশি পরিমান তাপ সঞ্চালন করা যায় এবং প্রতি কেজিতে জ্বালানীর বাষ্পায়ন ক্ষমতা বেড়ে যায়।
  2. ৩৫°-৪০° তাপমাত্রা বৃদ্ধির ফলে বয়লারের দক্ষতা ২% বৃদ্ধি পায়।
  3. এটা নিম্ন মানের জ্বালানীকে জ্বলনে সহায়তা করে।
  • সুপার হিটার কি? ইহা ব্যবহারের উদ্দেশ্য গুলি লিখ।
সুপার হিটারঃ
বয়লারে যে বাষ্প তৈরি হয় তা আর্দ্র অবস্থায় থাকে।
আর্দ্র বাষ্পকে তাপের সাহায্যে সম্পৃক্ত বাষ্পে
রুপান্তরিত করতে বয়লারের সাথে যে ডিভাইস ব্যবহার
করা হয় তাকে সুপার হিটার বলে।

সুপার হিটার ব্যবহারের উদ্দেশ্যঃ
  1. সুপার হিটেড ষ্টীমে অপেক্ষাকৃত বেশি তাপ থাকে তাই বেশি কাজ পাওয়া যায়।
  2. সুপার হিটার ব্যবহারে প্লান্টের দক্ষতা বৃদ্ধি পায়।
  3. সুপার হিটার ব্যবহারে টারবাইন ব্লেডের ক্ষয় কম হয়।
  • বয়লার কেন বিস্ফোরিত হয়?
বয়লারে একটি সেফটি ভাল্ব থাকে, যা একটি নির্দিষ্ট
চাপে বা প্রেসারে সেট করা থাকে। বয়লারের
অবস্থা অনুযায়ী ওই চাপ নির্ধারণ করা হয়। প্রেসার এর
চেয়ে বেশি হলে সেফটি ভাল্ব স্বয়ংক্রিয়ভাবে
চালু হওয়ার কথা। প্রেসার বেশি হওয়ার পরেও সেফটি
ভাল্ব ওপেন না হলে বয়লার বিস্ফোরিত হয়।
  • কনডেন্সার কি?
স্টিম টারবাইন কে ঘুরিয়ে যখন বেড় হয় , তখন এই
এগজস্ট স্টিমকে ঠান্ডা করার কাজে কনডেন্সার
ব্যবহার করা হয় । এটি মাধ্যমে ঠান্ডা পানি স্টিম এর
সংস্পর্শে ঘনীভূত হয়ে করে পানিতে পরিনত করা
হয়।অর্থাৎ স্টিম কে পানি করে পুনরায় ফিড ওয়াটার
হিসাবে বয়লারে সরবারহ করা হয় । একে আমরা হীট
একচেঞ্জারও বলে থাকি।

  • টারবাইন কি?
টারবাইন এমন একটা প্রাইম মুভার বা মেশিন যাতে
প্রবাহীর ক্রমাগত ভরবেগের পরিবর্তন দিয়ে ঘূর্ণন
গতি পাওয়া যায় । অনেক ধরনের টারবাইন পাওয়া যায় ,
যেমনঃ স্টিম টারবাইন , ওয়াটার টারবাইন , গ্যাস টারবাইন
ইত্যাদি।

  • ফিড পাম্প(Feed Pump) কি?
 বয়লারে পানি সরবরাহ করার জন্য যে পাম্প ব্যবহার করা হয় তাকেই ফিড পাম্প  বলে।
 

 
ফিড পাম্প  দ্বারা সরবরাহকৃত পানির চাপ বয়লারের কার্যকরী বাষ্পচাপের চেয়ে অধীক হওয়া বাঞ্চনীয় অন্যথায় বয়লার চালু অবস্থায় বয়লারে পানি  সরবরাহ করা সম্ভব নয়। তাই বয়লারে পানি সরবরাহের জন্য মাল্টিস্টেজ সেন্ট্রিফিউগ্যাল পাম্প ব্যবহার করা জরুরী। সাধারনত বয়লারের কার্যকরী বাষ্পচাপের ২০% অধিক চাপে বয়লারে পানি সরবরা করা হয়।
বয়লার ও ফিড ট্যাংকের মধ্যবর্তী স্থানে  ফিড পাম্প  স্থাপন করা হয়। বাংলাদেশ বয়লার রেগুলেশন ১৯৫১ মোতাবেক বয়লারের হিটিং সারফেস ১৫০ বর্গফুটের বেশী হলে ২ টি ফিড পাম্প ব্যবহার করা বাধ্যতামূলক।

তাছাড়া ফিডপাম্প শুধু বয়লারে পানিই সরবরাহ করে না বরং বয়লারের দুর্ঘটনা প্রতিরোধে কাজ করে। চালু অবস্থায় বয়লারের পানি ক্রমাগত বাষ্পে পরিনত হয় ফলে বয়লার ড্রামের পানি লেভেল কমতে থাকে বয়লার ড্রামের পানি কমে নির্ধারিত লেভেলের নিচে নেমে গেলে পানি স্বল্পতার কারণে বয়লারে দুর্ঘটনা ঘটার আশংকা থাকে। তাই ফিড পাম্প সয়ংক্রিয় চালু ও বন্ধের ব্যবস্থা থাকা জরুরী। এজন্য বয়লারের প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ নিশ্চিতকল্পে ভাল মানের ফিড পাম্প ব্যবহার করা অত্যাবশ্যক।



ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে বয়লার কাকে বলে? বয়লারের প্রকারভেদ? বয়লার এ্যাকসোসরিজ বলতে কি বুঝ? | খুঁজে পেতে সক্ষম হয়েছেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় সম্পর্কে বিভিন্ন তথ্য খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। 

Post a Comment

Previous Post Next Post

Contact Form